বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কোনো নিষেধাজ্ঞায় আগামী নির্বাচন বন্ধ হবে না: কাদের

প্রকাশ: ২৯ মে ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ন আপডেট: ২৯ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
কোনো নিষেধাজ্ঞায় আগামী নির্বাচন বন্ধ হবে না: কাদের

রবিবার (২৮ মে) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় এসব কথা বলেন তিনি। দলটির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, প্রচার সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংকটের মধ্যেও বাংলাদেশ এগিয়ে গেছে যা বিশ্ব নেতারা তাদের মন্তব্যে তুলে ধরেছেন। বিএনপি নামক দলটির অন্তর্জ্বালা তাই প্রধানমন্ত্রী সফর নিয়ে তাদের নেতারা বিরুপ মন্তব্য করেন। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো অবস্থাতেই বিএনপির নেতাকর্মীদের ওপর আক্রমণ করা যাবে না। তবে তারা যদি আক্রমণ করে তাহলে আর ছাড় দেয়া হবে না। যে কোনো দুর্যোগে দেশের মানুষের পাশে আওয়ামী লীগ ছিল বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নোংরা ও নষ্ট রাজনীতি করে বিএনপি। তাদের কাছে বঙ্গবন্ধুর বাংলাদেশ নিরাপদ নয়। তাই শপথ নিতে হবে জঙ্গিবাদ, সাম্প্রদায়িক ও সন্ত্রাসের পৃষ্ঠপোষক এই অপশক্তি বিএনপিকে প্রতিহত করতে হবে।

দেশের সংবিধানে যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে উল্লেখ নেই তাই এ বিষয়ে কথা বললে বিএনপি ভিসা নীতিতে আক্রান্ত হবে। এখন যারা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বাধা হয়ে দাঁড়াবে তাদের ব্যাপারে আমেরিকার পদক্ষেপ কি হবে সেটা দেখার বিষয়।