বাজেট ঋণ নির্ভর, বাস্তবায়ন অবাস্তব: বুলু

শুক্রবার (২ জনু) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে সভার আয়োজন করে জিয়া প্রজন্মদল।
বুলু বলেন, বাজেটে মানুষের থেকে কর বাড়ানোর জন্য নানা পন্থা নেওয়া হয়েছে। এতে মানুষের নাভিশ্বাস উঠে যাবে। এই বাজেটে মানুষ কীভাবে বাচঁবে সেটা নেই। এই বাজেট অবাস্তব।
সারা বিশ্ব এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দাবি করে বুলু বলেন, জাতিসংঘ বলেছে- এই দেশে নির্বাচিত কোনো সরকার নেই। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ও তাই বলেছে। জাপানের মতো রাষ্ট্রও বলেছে- দিনের ভোট রাতে হয়, এটা আমার কখনো জানা ছিল না।
সভায় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের নেতা পারভীন কাওসার মুন্নী, সারোয়ার হোসেন রুবেল প্রমুখ।

