পিটার হাসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন ফখরুল

মঙ্গলবার (৬ জুন) দুপুর একটা ১০ মিনিটে মার্কিন দূতাবাসে প্রবেশ করেন বিএনপি মহাসচিব। দুপুর আড়াইটায় দূতাবাস থেকে বের হন তিনি। অন্যান্য সময় বিদেশি রাষ্ট্রদূত বা কূটনীতিকদের সঙ্গে বৈঠকের সময় বিএনপির কয়েকজন নেতা থাকলেও আজ একাই পিটার হাসের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল। এর আগে গত রবিবার দুপুরে পিটার হাসের সঙ্গে বৈঠক করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপি নেতারা।

