বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বাজেটে খুশি নয় কেউ

প্রকাশ: ৮ জুন ২০২৩, ৭:২৪ অপরাহ্ন আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ৫:১৬ অপরাহ্ন
বাজেটে খুশি নয় কেউ

আমদানির বিকল্প আছে এমন শিল্প এগিয়ে নেয়ার দিকে মনোযোগ দেয়া উচিত জানিয়ে তিনি বলেন, এর ফলে উৎপাদনকারীরা স্থানীয়ভাবে উৎপাদন করতে পারবেন। এসব শিল্প বাংলাদেশকে আমদানি করা জিনিসের চাহিদা কমাতে ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সাহায্য করতে পারে।

করপোরেট করের হার কমানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এনবিআর নামমাত্র করপোরেট করের হার কমাচ্ছে। তবে, করপোরেট করের হার কমানোর উদ্যোগ নেয়া উচিত। জরুরি ও নিত্যপণ্য এবং কারখানার জন্য কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি করতে ঋণপত্র খুলতে সহায়তার জন্য মার্কিন ডলারের আলাদা ফান্ড তৈরির গুরুত্বের কথাও বলেন তিনি।

বাজেটের তথ্যও অসম্পূর্ণ : বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নতুন বাজেটে ব্যবসার বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা না থাকায় বাজেটের তথ্যও অসম্পূর্ণ বলে মনে হচ্ছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতার ক্ষেত্রে শিল্পের দক্ষতা এবং নির্মাতাদের প্রতিযোগিতামূলকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু বাজেটে এ সম্পর্কে কোনো স্পষ্ট দিক-নির্দেশনা নেই। প্রস্তাবিত বাজেটে ৭ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছে। কিন্তু এটি অর্জনের জন্য নির্দিষ্ট দিকনির্দেশনা দেয়নি। একইভাবে ৬ শতাংশ মুদ্রাস্ফীতি ধরে রাখারও নীতি কৌশল নেই।

সুবিধা পায়নি বিজিএমইএ : বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিজিএমইএ) সহসভাপতি শহীদুল্লাহ আজিম জানান, বাজেটে তারা কিছু সুবিধা দাবি করলেও তা মেলেনি। করপোরেট ট্যাক্স, ট্যাক্সের উৎস, অন্যান্য কর সবই অপরিবর্তিত রয়েছে। তিনি বলেন, যদিও আমরা বর্তমান বিশ্ব পরিস্থিতি ও মহামারিপরবর্তী অবস্থান থেকে শিল্পের পরিবর্তনের বিষয়ে এটি দাবি করেছি। একটি দেশের প্রবৃদ্ধি অনেকাংশে শিল্প উন্নয়নের ওপর নির্ভর করে।

আবাসনে চুক্তিমূল্যের ট্যাক্স কমানো উচিত : রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (প্রথম) কামাল মাহমুদ বলেন, এবার বাজেট প্রস্তাবের পর অসংখ্য নাগরিকের ফ্ল্যাটের স্বপ্ন অধরাই থেকে যাবে। তিনি বলেন, আবাসন ব্যবসায়ীরা চুক্তিমূল্যের ট্যাক্স ৭ শতাংশ করার প্রস্তাব করেন। একটা সময় ১৫ শতাংশ ট্যাক্স ছিল, তখন জমি-ফ্ল্যাট বিক্রি অনেক কমে গিয়েছিল। নতুন করে ৪ শতাংশ ট্যাক্স বাড়ানোতে এ খাতে স্থবিরতা নেমে আসবে।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে রেজিস্ট্রেশন ব্যয় বাড়ানোর পাশাপাশি সিমেন্ট, পাথর, টাইলস, লিফট, সিরামিক, গ্লাস, সুইচ-সকেট, ক্যাবল, কিচেনওয়্যারসহ কমপক্ষে ১২-১৩টি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে।

পুঁজিবাজারের জন্য নতুন কিছু নেই : দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ হওয়ার পরও বাজেটে পুঁজিবাজার নিয়ে নতুন কিছু না থাকায় হতাশা ব্যক্ত করে আগের দাবিগুলোই পুনরায় তুলে ধরেছেন এ খাতের সংশ্লিষ্টরা। ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. হাফিজ মো. হাসান বাবু বলেন, বাজেটে পুঁজিবাজারের জন্য নতুন কোনো কিছু আরোপ করা না হলেও কোনো প্রণোদনাও দেয়া হয়নি। আমাদের ছয়টি প্রস্তাব পুনর্বিবেচনা করার জন্য দাবি জানাচ্ছি। এগুলো হচ্ছে- তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর হার ব্যবধান ১০ শতাংশ করতে হবে। বিনিয়োগকারীদের দেয়া লভ্যাংশের ওপর দ্বৈতকর প্রত্যাহার করে বন্ডের ওপর কেটে রাখা অগ্রীম করকে চূড়ান্ত কর হিসেবে বিবেচনা করা, শেয়ার লেনদেনে কর শূন্য দশমিক ০১৫ শতাংশ করা এবং এসএমই বোর্ডে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর ব্যবধান ১০ শতাংশ করা ও তালিকাভুক্ত কোম্পানির ভ্যাট ১৫ শতাংশ থেকে নামিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করেন তিনি।

কার্বন কর অযৌক্তিক : প্রস্তাবিত বাজেটে কার্বন কর আরোপের বিষয়টি মোটেই যৌক্তিক নয় বলে মন্তব্য করেছে গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিডা। সংগঠনের সভাপতি মো. হাবিব উল্লাহ্ ডন বলেন, আগামী অর্থবছর থেকে একাধিক গাড়ি থাকলে গুনতে হবে কার্বন কর। তবে অনেকেই বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করতে পারেন। যেগুলো পরিবেশবান্ধব। এক্ষেত্রে গ্রাহককে কেন কর দিতে হবে?

তিনি বলেন, এছাড়া বারভিডা জাপান থেকে সর্বাধিক প্রযুক্তিসম্পন্ন এবং পরিবেশবান্ধব গাড়ি আমদানি করে। এসব গাড়ি থেকে কার্বন নিঃসরনের সুযোগ নেই। তাই প্রস্তাবিত বাজেট অনুযায়ী এসব গাড়ির ব্যবহারকারীদের পরিবেশ সারচার্জ বা কার্বন কর দেয়ার বিষয়টি মোটেই যৌক্তিক নয়।

তিনি বলেন, প্রস্তাব অনুযায়ী সিসি স্ল্যাব ও সম্পূরক শুল্ক কমানো হলে এসব গাড়ি আমদানি বাড়ানো ও সরকারের রাজস্ব আয় বাড়ানোর সুযোগ তৈরি হতো। তবে প্রস্তাবিত বাজেটে এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়া হয়নি।