বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আর নির্বাচনী খেলা খেলতে দেয়া হবে না:ফখরুল

প্রকাশ: ৯ জুন ২০২৩, ১১:৩১ অপরাহ্ন আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন
আর নির্বাচনী খেলা খেলতে দেয়া হবে না:ফখরুল

শুক্রবার (৯ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ক্ষমতাসীনদের দুর্নীতি, শ্রমিক নির্যাতন বন্ধ ও সরকারের পদত্যাগের দাবিতে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। বিক্ষোভ সমাবেশের আয়োজন করে শ্রমিক দল।

আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সুচিন্তিতভাবে সাধারণ মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। শ্রমিকরা ন্যায্যমূল্য পায় না, অথচ আওয়ামী লীগের নেতারা বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করছে। সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে। সরকারকে পদত্যাগ করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করে নির্বাচন দিতে হবে। আন্দোলন শুরু হয়েছে, শ্রমিকরা রাস্তায় নেমে এসেছে। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্তি করাসহ সব দাবি আদায় করা হবে।

তিনি আরো বলেন, এই সরকারের সঙ্গে রাজপথেই ফায়সালা হবে, আমরা ঐক্যবদ্ধ, এরই মধ্যে রাজপথে নেমেছি। যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার না আসবে, ততক্ষণ কোনো নির্বাচন হবে না।