বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, কারাগারে চাঁদ

প্রকাশ: ১০ জুন ২০২৩, ১:১১ পূর্বাহ্ন আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, কারাগারে চাঁদ

শুক্রবার (৯ জুন) আসামি চাঁদকে ২ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা জাকির হোসাইন। আসামিপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে দেয়া বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এরপর ২৫ মে সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর চকবাজার থানায় মামলা করেন আশিকুর রহমান অনু নামে এক ছাত্রলীগ নেতা।