বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মন্তব্য তত্ত্বাবধায়ক সরকার ‘ডেড নয়, লাইফ ইস্যু’: ফখরুল

প্রকাশ: ১১ জুন ২০২৩, ১২:৫৫ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:২৪ পূর্বাহ্ন
মন্তব্য তত্ত্বাবধায়ক সরকার ‘ডেড নয়, লাইফ ইস্যু’: ফখরুল

শনিবার (১০ জুন) দুপুরে তত্ত্বাবধায়ক সরকার ‘ডেড ইস্যু’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এরকম বক্তব্যের জবাবে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব এসব কথা বলেন। রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক গৌতম চক্রবর্তী প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও মহাসচিব তরুন কুমার দের সভাপতিত্বে আলোচনা সভায় গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া, তপন চন্দ্র মজুমদার, সুশীল বড়ুয়া, ভাইস চেয়ারম্যান অর্পনা রায়, নিতাই চন্দ্র ঘোষ, রমেশ দত্ত, প্রয়াত নেতার ছেলে গৌরব চক্রবর্তী সহ অনেকে বক্তব্য রাখেন।

বিএনপির মহাসবি বলেন, সরকারের এই মুহুর্তে পদত্যাগ করা উচিত। এতো চুরি, দুর্নীতি করার পরেও তারা একটা সমস্যারও সমাধান করতে পারেনি। তাই তত্ত্বাবধায়কের দায়িত্ব সরকারকেই নিতে হবে। তিনি অভিযোগ করেন, সরকার ভোট ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেয়া হয়েছে। কারন, তারা জানে সুষ্ঠু অবাধ নির্বাচন হলে পার্লামেন্টে ১০ ভাগেরও বেশি ভোট পাবে না।

তিনি বলেন, দেশের মানুষ ২০১৪ সালে ও ২০১৮ সালের সালের নির্বাচন দেখেছে। আবার ওই জায়গায় ফেরত যাওয়ার প্রশ্নই উঠে না। ১৮ সালে শেখ হাসিনা আমাদের ডেকেছিলেন সংলাপের জন্য। আমরা মনে করেছিলাম আলোচনার মাধ্যমে যদি একটা অবস্থা তৈরি হয় সেই অবস্থায় আমরা একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারি তাহলে হয়ত জনগনের সেই ইচ্ছা-আকাংখার প্রতিফলন ঘটাতে পারবো।

তাদেরকে বিশ্বাস করা যায় না
ফখরুল বলেন, আইনমন্ত্রী পার্লামেন্টে বলেছেন, যখন নির্বাচন চলবে, নির্বাচন কমিশনের সেই ক্ষমতা থাকবে যে, তখন আর কাউকে গ্রেপ্তার করা যাবে না। এই কথা কে বিশ্বাস করবে? তিনি বলেন, আমরা দুইবার প্রতারণার স্বীকার হয়েছি। থার্ড টাইম এদেশের মানুষ আর প্রতারণার স্বীকার হবে না। তাই সরকারকে পদত্যাগ করতেই হবে।

দেশের অর্থনীতি আন্ডারগ্রাউন্ডে
ফখরুল বলেন, আন্তজার্তিক প্রতিবেদন গুলো বলছে, বাংলাদেশের পুরো ব্যবস্থাটাই এখন আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। এমনকি রপ্তানি থেকেও ডলার ফেরত আসছে না। রপ্তানির রশিদ সংখ্যা, রপ্তানি শিফমেন্টের সংখ্যা মেলানো খুব কঠিন। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক এখন জোর দিচ্ছে কমপক্ষে ৩০ লাখ ডলারের ওপর যেকোনো এলসিতে তারা ক্লিয়ারেন্স দেবে যা বানিজ্যের জন্য আরো একটি বোঝা হবে। অর্খাত ইকোনমি অলরেডি আন্ডারগ্রাউন্ডে। এর একমাত্র কারন এই সরকারের ভয়াবহ নজিরবিহীন দুর্নীতি।