বরিশালে নৌকার জয়

১২৬টি কেন্দ্রে আবুল খায়ের আবদুল্লাহ মোট ভোট পেয়েছেন ৮৭৭৫৩, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার প্রার্থী মুফতি ও চরমোনাই পীর ফয়জুল করিম পেয়েছেন ৩৪৩৪৫ ভোট।
এদিকে বিজয়ের পর নির্বাচনী কার্যালয়ে আবুল খায়ের আব্দুল্লাহ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় ফুল দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ নেতাকর্মীরা আবুল খায়ের আব্দুল্লাহকে শুভেচ্ছা জানান।

