বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

সিরাজগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

প্রকাশ: ১৫ জুন ২০২৩, ৫:৪৫ অপরাহ্ন আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২:০৩ অপরাহ্ন
সিরাজগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সোয়া ১০ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর এ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস ও সিএনজির সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কারো নাম ঠিকানা পাওয়া যায়নি।