বিদেশি শক্তি বন্ধু হতে পারে, নির্বাচনে জয়ী করতে পারে না

রবিবার (১৮ জুন) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেলের এমআরটি লাইন সিক্স আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চালু বিষয়ে এক ব্রান্ডিং সেমিনারে এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, আগামী অক্টোবরে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ পর্যন্ত উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এত কথা বলে। বিএনপি নেতারা কি জানেন তাদের দলের অনেকে নির্বাচনের জন্য তলে তলে প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনে অংশ নিতে অনেক দল প্রস্তুত আছে। বিএনপি অংশ নেবে না বলে অন্যরা বয়কট করবে- এ কথা মনে করলে তারা বোকার স্বর্গে বাস করছে।
স্থানীয় সরকার নির্বাচনে ভোটারের কম আগ্রহ এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, জাতীয় নির্বাচন বেশি দূরে নয়। সাম্প্রতিক সিটি নির্বাচনে গাজীপুরে ৫০ শতাংশ, বরিশাল ও খুলনায় শতাংশ ভোট পড়েছে। তাহলে কি করে কম বলছেন? পৃথিবীর অনেক উন্নত দেশে ৩০ শতাংশ ভোটার উপস্থিতিও হয় না। এখন এসব কথা বলে লাভ নেই।
তিনি আরো বলেন, বিএনপি ২০১৩-১৪ সালের পরিকল্পনা আবার করছে। আগুন সন্ত্রাস, ভাঙচুর করার পরিকল্পনা করছে।
সেমিনারে ঢাকা শহরের পরিবেশ উন্নয়নের ওপর জোর দিয়ে সেতুমন্ত্রী বলেন, যত্রতত্র ময়লা আর্বজনা ফেলা যাবে না, সিগারেট খাওয়া যাবে না। স্পট ঠিক করে দিতে হবে। ঢাকার চারপাশে ইটের ভাটা বন্ধ করতে হবে। আমাদের অস্তিত্বের স্বার্থে এগুলো করতে হবে।
তিনি বলেন, আজকে যেভাবে উন্নয়ন হচ্ছে, পরিবেশগত উন্নয়নটাও সেভাবে হতে হবে। আমরা অবাসযোগ্য সিটি কেন হবো?
সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তোমোহিদি ইচিগুচি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দীন আহমেদ।

