টাকা নিয়ে দিনভর ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

রবিবার (১৮ জুন) দিনভর দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু’পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের শাহজাদপুর, সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে, তারা হলেন- শফিকুল ইসলাম (৪৫), মজনু মিয়া (৩৫), তুষার (৩০), আয়নাল হক (৬৫), আব্দুল আলীম (৪০), স্বপন (৪৫), সবুজ (৩০), আমিরুল (২২), জলিল খা (৬০), আইয়ুব আলী (৬৫), ইমরান (২০), রাকিব (২৫), মজনু (২৪), মিলন (২৫), হাফেজ (৫০), সনেট (৩৫) ও জুঁই (২৬)।

