বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মুমূর্ষু রোগীর আর্তনাদ করছে আওয়ামী লীগ: রিজভী

নিউজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৩, ৮:৫৪ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:০৭ পূর্বাহ্ন
মুমূর্ষু রোগীর আর্তনাদ করছে আওয়ামী লীগ: রিজভী

সোমবার (১৯ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম কর্তৃক আয়োজিত চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতের উপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক সময়ের বক্তব্যের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেব সকাল থেকে কথা বলতে থাকেন বিএনপিকে নিয়ে। তিনি (ওবায়দুল কাদের) বলেছেন আমরা জানি, বিএনপি মুখে যাই বলুক না কেন তারা নির্বাচনে আসবে। আমার মনে হয় কি জানেন? বিএনপি নেতাদের যারা ড্রাইভার বাড়িতে যারা কাজ করেন চাকর, বাকর, তাদের মোবাইল নাম্বার ওবায়দুল কাদের সাহেবের কাছে আছে, তাদের সঙ্গে তিনি কথা বলেন। সেটা না হলে তিনি (কাদের) কি করে বলেন বিএনপি নির্বাচনে আসবে।

বিএনপির এই মুখপাত্র বলেন, আমরা আমদানি করি চীন থেকে ২৬ বিলিয়ন ডলার। রপ্তানি করি ১ বিলিয়ন ডলার। আমরা ভারত থেকে আমদানি করি ১৪ বিলিয়ন ডলা, রপ্তানি করি ১.১৭ ডলার। পাশাপাশি আমরা মার্কিন যুক্তরাষ্ট থেকে আমদানি করি ২.১৮ বিলিয়ন ডলার রপ্তানি করি ৮ বিলিয়নের একটু বেশি। আমরা ইউরোপীয় ইউনিয়নদের কাছ থেকে রপ্তানি করি ২২ বিলিয়ন ডলার। এই রপ্তানির সাথে আমাদের গার্মেন্টসের শ্রমিক অর্থনৈতিক স্বার্থ, জাতীয় স্বার্থ সব রয়েছে। আপনার (প্রধানমন্ত্রীর) বক্তব্য শুনে মনে হয় আপনি সবচাইতে নতজানু। কেউ গণতন্ত্রের স্বার্থে নিরপেক্ষ নির্বাচনের কথা বললে আপনার মাথা তখন উঁচু হয়ে যায়।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিতে মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ বক্তব্য দেন।