বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

টিল শহরে ৪০০০ বছর আগের মঠ উদ্ধার

প্রকাশ: ২৩ জুন ২০২৩, ১১:০১ অপরাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
টিল শহরে ৪০০০ বছর আগের মঠ উদ্ধার

প্রত্নতাত্ত্বিকরা বলেন, এমন প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার দেশের ইতিহাসে আগে কখনো হয়নি। প্রত্নতাত্ত্বিকদের এ দাবির কথা ওয়েবসাইটে লিখেছে টিল শহর কর্তৃপক্ষ। প্রাচীন নিদর্শন উদ্ধারের সুখবর জানাতে গিয়ে এক বিবৃতিতে লিখেছে, কী চমৎকার এক প্রত্নতাত্ত্বিক উদ্ভাবন!’

একটা-দুটো নয়, ছোট-বড় মিলিয়ে প্রায় ১০ লাখ প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পাওয়া গেছে এবার। প্রায় এক হাজার বছর আগের একটি কাঁচের গুটিকাসহ অনেক কিছুই রয়েছে সেখানে। মাটি খুঁড়ে উদ্ধার করা নিদর্শনগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনটি ২৫০০ পূর্বাব্দের বলে প্রত্নতাত্ত্বিকদের ধারণা।

স্থানীয় গণমাধ্যম খবরের শিরোনামে লিখেছে, স্টোনহেন্জ অব দ্য নেদারল্যান্ডস। ইংল্যান্ডের পাথরে ঘেরা অভয়ারণ্যের সঙ্গে কিছুটা মিল রয়েছে বলেই এমন শিরোনাম।

হেগ থেকে ৭২ কিলোমিটার দূরের শহরটিতে ২০১৭ সালেও একবার খননকাজ পরিচালনা করা হয়েছিল। তখন উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি। তবে দ্বিতীয় প্রচেষ্টায় বড় সাফল্যের দেখা পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। টিল নগর কর্তৃপক্ষ জানায়, সব কিছুই মাটির খুব গভীরে লুকানো ছিল।