মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ৫:৪২ অপরাহ্ন আপডেট: ৪ মে ২০২৬, ২:২৪ পূর্বাহ্ন
কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি

কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়,কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি বা আইপি রবিবার সকাল থেকে দেয়া হচ্ছে। রবিবার সারাদিনে মোট ৩০টি আইপি দেয়া হয়েছে। এর মাধ্যমে ১১ হাজার ৬০০ টন কাঁচা মরিচ আসবে। অন্যদিকে ৬৮টি আইপির বিপরীতে ৫৫ হাজার ৬০০ টন টমেটো আমদানির অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

এদিকে গতকাল রাজধানীর মগবাজার, কাঁঠালবাগান ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫০ থেকে ২৬০ টাকা। আর মহল্লার দোকান থেকে নিলে প্রতি কেজি দাম পড়ছে ২৮০ থেকে ৩০০ টাকা। খুচরায় ২৫০ গ্রাম কিনলে ৭৫ থেকে ৮০ টাকা ও আধা কেজি কিনলে বিক্রেতারা নিচ্ছেন ১৫০ টাকা। ১০০ গ্রাম নিলে দাম রাখছেন ৩০ থেকে ৩৫ টাকা। এতে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছাড়িয়ে গেছে ৩০০ টাকা।