মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী মোশারফ আটক

রাজধানীর মোহাম্মদপুরের ‘মোশারফ বাহিনীর’ মূলহোতা ও শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন ওরফে লম্বু মোশারফ ওরফে ‘গলাকাটা মোশারফ’ওরফে গাংচিল মোশারফকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

