৬ ঘণ্টায় কাঁচামরিচের দাম অর্ধেক!

শনিবার যে মরিচ খুচরা ৭০০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হয়, তা রবিবার সকালেও ৫২০-৬০০ টাকা কেজি বিক্রি হয়েছে। আর ভারত থেকে আমদানির খবরে বিকেলেই নেমে যায় অর্ধেকে ও অর্ধেকের নিচে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রচণ্ড খরায় ফলন কম আসায় ও গাছ নষ্ট হয়ে যাওয়ায় বাজারে কাঁচামরিচ সংকট দেখা দিয়েছে। এই সুযোগে হঠাৎ কাঁচামরিচের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা।

