বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে আজ : মানতে হবে ৫ নির্দেশনা

প্রকাশ: ৯ জুলাই ২০২৩, ৫:১৮ অপরাহ্ন আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে আজ : মানতে হবে ৫ নির্দেশনা

ডেঙ্গুর প্রকোপের মধ্যেও রাজধানীর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সকাল থেকেই নিয়মিত ক্লাস শুরু হয়েছে।

তবে ডেঙ্গু রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সহ ৫ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।

আদেশটি সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের পাঠিয়েছে অধিদপ্তর।

আদেশে মশার বংশবিস্তার রোধে প্রতিষ্ঠানের খেলার মাঠ ও ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে বলা হয়েছে। ফুলের টব নিয়মিত পরিষ্কার করা ও পানি জমতে না পারে তা নিশ্চিত করতে বলা হয়েছে।

আর ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের জানাতে বলা হয়েছে।