৭৫ পরবর্তী সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নেয়: প্রধানমন্ত্রী

রবিবার (৯ জুলাই) প্রধানমন্ত্রীর ফেলোশিপ ২০২৩-২৪ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মানুষের কল্যাণে নেয়া পদক্ষেপ যেন বন্ধ না হয়, সেজন্য করা হয়েছে ট্রাস্ট ফান্ড। বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের সব গণমুখী কার্যক্রম বন্ধ করে দিয়েছিল।
সরকারপ্রধান বলেন, বিভিন্ন ক্ষেত্রে গবেষণা গুরুত্ব দিয়েছে আওয়ামী লীগ সরকার। স্বাস্থ্য খাতে গবেষণায় আরো গুরুত্ব দেয়া হয়েছে।
অর্জিত জ্ঞান দেশের কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। দেশ এগিয়ে যাবে।

