চার বিষয় নিয়ে ব্যস্ত বিএনপি: তথ্যমন্ত্রী

তিনি আরও বলেন, তাদের বক্তব্য চারটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। বেগম জিয়ার হাটুর ব্যাথা কমলো কিনা, গায়ের তাপমাত্রা ঠিক আছে কি নেই, তারেক জিয়া, তত্ত্ববধায়ক ও নির্বাচন কমিশন। সেগুলো নিয়ে তারা ব্যস্ত। জনগণের কোনো বিষয় তাদের বক্তব্যের মধ্যে নেই।
রবিবার (৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) আয়োজিত আলোচনায় সভায় প্রধান অথিতির বক্তব্য এ কথা বলেন তিনি। সভার মুখ্য আলোচক ছিলেন-জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।
সম্প্রতি অনুষ্ঠিত ৫ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রশংসা করে ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন হয়েছে, তা শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের জন্য উদাহরণ সৃষ্টি করেছে। সম্প্রতি ভারতে পশ্চিম বাংলায় পঞ্চায়েত নির্বাচন হয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ৩৫ জন নিহিত হয়েছে। আমাদের দেশে এটি হয়েছে? সুতরাং আমাদের দেশে যেভাবে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন করেছে সেটি দেশের জন্য উদাহরণ।
গত সিটি কর্পোরেশন নির্বাচন বিএনপির উপর একটি চপেটাঘাত উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা নির্বাচনে অংশ নেয়নি। তাদের নেতা, কর্মী, সমর্থদের বলেছে নির্বাচন বর্জন করার জন্য। তাদের আহ্বানে জনগণ সাড়া দেয়নি। নির্বাচনে ৫০ শতাংশ, কোনো কোনো ক্ষেত্রে ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে। এটি বিএনপির উপর চপেটাঘাত। এখান থেকে বিএনপির শিক্ষা নেয়া দরকার।

