নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংকক যাচ্ছেন রওশন এরশাদ

সোমবার (১০ জুলাই) বেলা ১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করবেন তিনি।
বিরোধীদলীয় নেতা দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন। এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে সফর সঙ্গী হবেন তার পুত্র রাহ্গির আল মাহি শাদ এরশাদ ও পুত্রবধু মাহিমা এরশাদ। রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান।

