বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

তারেক-জোবায়দার বিরুদ্ধে দুই সাব রেজিস্ট্রারের সাক্ষ্য

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ১:২০ পূর্বাহ্ন আপডেট: ২৬ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
তারেক-জোবায়দার বিরুদ্ধে দুই সাব রেজিস্ট্রারের সাক্ষ্য

আজ রবিবার (৯ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে তারা সাক্ষ্য দেন। এরপর আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৬ জুলাই দিন ধার্য করেন। এ নিয়ে মামলাটিতে ৫৬ জন সাক্ষীর মধ্যে ৩৩ জনের সাক্ষ্য শেষ হলো।

এরআগে গত বছরের ১ নভেম্বর তারেক ও জোবায়দার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মামলা থেকে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক।

উল্লেখ্য, ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় তারেকের। এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাসহ আরো ২টি মামলায় তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।