বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঢাবিতে মির্জা ফখরুলের কুশপুত্তলিকা দাহ

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ১০:৪৫ অপরাহ্ন আপডেট: ৪ এপ্রিল ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ন
ঢাবিতে মির্জা ফখরুলের কুশপুত্তলিকা দাহ

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশ শেষে এই কুশপুত্তলিকা দাহ করা হয়। এসময় নারী শিক্ষার্থীরা মির্জা ফখরুলের এমন মন্তব্যের জন্য বিএনপি মহাসচিবের নি:শর্ত ক্ষমা চাওয়ার দাবি করেন।

বক্তব্য প্রদানকালে তারা বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এমন মন্তব্য করে নিজের ভেতরের অশ্লীলতা ও কুরুচির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। যা সব নারীদের হেয় করার শামিল এবং অপমানজনকও বটে। তাকে দ্রুত জাতির কাছে এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে এবং উক্ত বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি কোহিনূর আক্তার রাখি বলেন, ঢাকার হিট অফিসার নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তা নিছক তার একক বক্তব্য নয়। এটি তার দলের দৈন্যতা, দলের নেতাকর্মীদের নিচু মানসিকতা ও নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি। তিনি যেই কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তার জন্য তিনি যেন নারী সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করেন।বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি রাজিয়া সুলতানা কথা বলেন, আমরা বৈরী পরিবেশে নারী শিক্ষার্থীরা একত্রিত হয়েছি। বাংলাদেশে যেখানে প্রধানমন্ত্রী, স্পিকার, শিক্ষামন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী নারী সেখানে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য আমরা শুনতে বা মানতে চাই না।

বক্তব্য প্রদানকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাল্গুনী বলেন, বিএনপি মহাসচিব যে বক্তব্য দিয়েছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আসলে নারী জাতিকে সম্মান দিতেই শিখেননি। তার পূর্বসূরিরাও তা দিতে পারেননি, তিনিও দিতে পারছেন না এবং তার উত্তরসূরিরাও দিতে পারবেন না।

এর আগে গত ৮ জুলাই ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, ‘শুনলাম বিদেশ থেকে ছেলে-মেয়েদের নিয়ে এসে সিটি করপোরেশনে চাকরি দেয়, হিট অফিসার পদে। এখন আমরা যে হিটেড হয়ে গেলাম, আমরা যে ডেঙ্গু-চিকনগুনিয়া-করোনাভাইরাসে আক্রান্ত হলাম; কোনও স্বাস্থ্যসেবা না পেয়ে তো ‘হিটেড-বুটেড’ হয়ে যাচ্ছি। এসব থেকে আমাদের বের হতে হবে।’