বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আন্দোলনের গতি বাড়াতে কাল যৌথ ঘোষণা দেবো: খসরু

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ১:২৯ পূর্বাহ্ন আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ৩:০৬ পূর্বাহ্ন
আন্দোলনের গতি বাড়াতে কাল যৌথ ঘোষণা দেবো: খসরু

মঙ্গলবার (১১ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এরআগে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণঅধিকার পরিষদের (নুরু) সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।

খসরু বলেন, আমরা মনে করি এ ঘোষণার পর জাতি আশান্বিত ও উজ্জীবিত হবে। আন্দোলন আরও শক্তিশালী ও বেগবান হয়ে এই সরকারের পতনে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি বলেন, বিএনপি সহিংসতার পথে হাঁটার প্রয়োজন নেই, জনগণ বিএনপির সঙ্গে আছে। বরং সরকার জনবিচ্ছিন্ন হয়ে নিজেরাই সহিংসতার পথে হাঁটছে।

এসময় গণঅধিকার পরিষদের একাংশের নবনির্বাচিত সভাপতি নুরুল হক নুর বলেন, আন্দোলনকে এগিয়ে নেওয়া হবে। আমরাও কর্মসূচি ঘোষণা করবো। আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে সহিংসতায় উসকানি দিচ্ছে। বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচির দিন আওয়ামী লীগকে পাল্টা কর্মসূচি দেওয়া অবস্থান থেকে সরে আসার আহ্বান জানান নুর।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসনিম, আব্দুজ জাহের, নুরে এরশাদ সিদ্দিক, সাবেক যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান ও তৌফিক শহরিয়ার।