আ.লীগের শান্তি সমাবেশে মিছিলের জনস্রোত

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি এতে সভাপতিত্ব করছেন। মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখছেন। রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল আসছে সমাবেশের দিকে। এ যেন এক জনস্রোত। বায়তুল মোকাররম ও এর আশপাশ এলাকা মিছিলের নগরীতে পরিণত হয়েছে।

