বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সরকারের অধীনে নির্বাচন প্রতিহতের ঘোষণা বিএনপির:মির্জা ফখরুল

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ১:৩০ পূর্বাহ্ন আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬, ৪:৫৭ পূর্বাহ্ন
সরকারের অধীনে নির্বাচন প্রতিহতের ঘোষণা বিএনপির:মির্জা ফখরুল

আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে বিএনপির বেশ কয়েকজন নেতা এ কথা বলেছেন। বেলা দুইটার দিকে এ সমাবেশ শুরু হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের পদত্যাগ চেয়ে বলেন, এখনো সময় আছে এই ঘোষণার পরপরই পদত্যাগ করুন। অন্যথায় পালাবার পথও খুঁজে পাওয়া যাবে না।
প্রাথমিক কর্মসূচি উল্লেখ করে ফখরুল জানান, এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৮ জুলাই মঙ্গলবার ঢাকা মহানগরীসহ সারা দেশে মহানগরী ও জেলা পর্যায়ে পদযাত্রা।

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, রক্ত দিয়ে হলেও আমরা এবারের নির্বাচন প্রতিহত করব। দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না বলে দাবি করেন বিএনপির এই নেতা।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ দাবি করেছেন, তাদের আজকের সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি প্রমাণ করেছে যে আওয়ামী লীগ সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছে।

আওয়ামী লীগ সরকার দেশকে লুটপাটের রাজত্ব বানিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এই সরকারকে আর ক্ষমতায় রাখা যায় না।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে শামসুজ্জামান বলেন, আপনি নিজে ঠিক করবেন, নাকি আমরা ঠিক করে দেব; আপনাকে যেতেই হবে। এরশাদ থাকতে পারেননি, আপনিও থাকতে পারবেন না।