একদফা দাবিতে বিএনপির পদযাত্রা ১৮-১৯ জুলাই: ফখরুল

বুধবার (১২ জুলাই) রাজধানী পল্টনের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
ঘোষনায় তিনি বলেন, অবৈধ কর্তৃত্ববাদী ভোটাধিকার হরণকারী সরকারের পদত্যাগ আমাদের এক দফা দাবি। এছাড়াও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনর্গঠন ও মিথ্যা গায়েবি মামলা প্রত্যাহার করে সব রাজবন্দীদের মুক্তি দিতে হবে। এই কর্মসূচি বাস্তবায়নে ঢাকায় দুই দিনের পদযাত্রা করবো আমরা।
তিনি আরো বলেন, ১৮ জুলাই ঢাকা মহানগরীতে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গাবতলী থেকে যাত্রাবাড়ি পদযাত্রা করবে বিএনপি। এছাড়াও ওইদিন পুরো দেশের মহানগর ও জেলা পর্যায়েও পদযাত্রা করবে বিএনপি। ১৯ জুলাই শুধু ঢাকা মহানগরীতে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উত্তরার আব্দুল্লাপুর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা হবে।
ফখরুল বলেন, সরকার বলেছিলেন ১০ টাকা মূল্যের চাল খাওয়াবেন কোথায় সেই ১০ টাকার চাউল। বলেছিলেন বিনামূল্যের সার দেবেন কোথায় সেই সার। আজ সারের দাম বেড়েছে তিনগুণ। মাত্র ২ কোটি টাকার মামলায় তাকে সাজা ভোগ করতে হচ্ছে। একটি মিথ্যা মামলায় বছরের পর বছর তাকে কারাগারে থাকতে হয়েছে।আজকে মানুষ শপথ নিয়েছে আর এই অন্যায় অবিচার নয় এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তাদের অধীনে আর নয়। এই সরকারের কোন দায়বদ্ধতা নেই। সংসদে এমন আইন পাস করা হয় যে আইনের মাধ্যমে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে। এখানে জনগণের জন্য কোন কাজ করা হয় না। এখন আর কথা বলানোর সময় নাই। এখন একটাই কথা সেটি হল এই অবৈধ লুটেরা সরকারের পতনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া।
প্রকৃতপক্ষে দেয়ালে পিঠ ঠেকিয়ে রাখা যাবে না, ঝড় এলে বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা যাবে না। অনেক বাধা দিও আজকের সমাবেশ বানচাল করতে পারেনি। এই সরকার বাংলাদেশ বিরোধী সরকার, এই সরকার গণতন্ত্র বিরোধী সরকার, যে এ সরকার বাংলাদেশের জনগণ বিরোধী সরকার।