সংলাপ ও তত্ত্বাবধায়ক নিয়ে কথা বলেনি ইইউ প্রতিনিধি দল: ওবায়দুল কাদের

শনিবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর বনানীস্থ হোটেল শেরাটনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আজ আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছে। বাংলাদেশে তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চান। আমরাও বলেছি একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ করবে। প্রতিনিধি দল বাংলাদেশের সংবিধান, সার্বভৌমত্ব ও আইনি কাঠানোর ওপর নির্ভর করে নির্বাচন দেখতে চেয়েছে।
বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, তাদেরকে নিয়ে কোন বিতর্ক করতে চাই না। সংলাপ কিংবা তত্ত্বাবধায়ক সরকার কোনো ইস্যুতেই তাদের সঙ্গে কথা হয়নি। সংবিধানের বাইরে নির্বাচন কেন্দ্রিক কোন কিছুই মানি না।

