রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

সরকারি হাসপাতালগুলোই মানছে না সরকারি নির্দেশ

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ৪:৫২ অপরাহ্ন আপডেট: ১ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সরকারি হাসপাতালগুলোই মানছে না সরকারি নির্দেশ

১৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা এক গণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঙ্গু রোগীর রোগ নির্ণয়ের সুবিধার্থে সব সরকারি হাসপাতলে ডেঙ্গু টেস্ট ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারি সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া ও ডেঙ্গু কর্ণার চালুর করা হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে। কিন্তু অনেক সরকারি হাসপাতালেই ডেঙ্গু কর্নার হয়নি। মেডিকেল কলেজ হাসপাতালেও ডেঙ্গু পরীক্ষার জন্য গুনতে হচ্ছে নির্ধারিত মূল্যের ৬ গুণ বেশি অর্থ।