বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ব্যালটের নির্বাচনে প্রথমবারের মতো সিসি ক্যামেরা

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ৫:৩৩ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৭:২০ পূর্বাহ্ন
ব্যালটের নির্বাচনে প্রথমবারের মতো সিসি ক্যামেরা

সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপনির্বাচন সিসি ক্যামেরায় মনিটরিং হচ্ছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের মিলনায়তনে সিসিটিভি কন্ট্রোল রু, থেকে ঢাকা-১৭ আসনের পাশাপাশি ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত পিরোজপুর জেলার ভান্ডারিয়া ও যশোর জেলার বেনাপোল পৌরসভা নির্বাচন মনিটরিং করা হচ্ছে।

সকাল থেকেই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুর আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবীব খান, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি মহাপরিচালক এ.কে.এম হুমায়ুন কবীর এবং আইডিইএ-২ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মো. সায়েম কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

ঢাকা-১৭ আসনের ১২৪টি ভোটকেন্দ্র ৮৫৩টি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।

অন্যদিকে, বেনাপোলের ১২টি ভোটকেন্দ্রে ১১৯টি এবং ভান্ডারিয়ার ৯টি ভোটকেন্দ্রে ৮৬টি সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।