বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

হিরো আলমের ওপর হামলা

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১১:০৯ অপরাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ৪:১১ অপরাহ্ন
হিরো আলমের ওপর হামলা

সোমবার বিকেল সোয়া তিনটার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে। ঘটনার বর্ণনা দিয়ে হিরো আলম বলেন, বিকেল তিনটার পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর হামলা চালায়।
জানা যায়, দুপুরের দিকে তিনি বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে পরিদর্শনে গেলে বাইরে অবস্থান করা একদল লোক ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার করে তাকে মারধর করে।এর আগে বনানী মডেল স্কুল ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে হিরো আলম বিভিন্ন কেন্দ্র থেকে তার (একতারা প্রতীক) নির্বাচনী এজেন্টদের বের করে দেয়া, মারধর করা ও মুঠোফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন।সে সময় কাদের বিরুদ্ধে অভিযোগ, জানতে চাইলে হিরো আলম বলেন, আওয়ামী লীগের লোকজন। ডাইরেক্ট (সরাসরি) বলে তো দিলাম, কে আমার এজেন্টদের (প্রতিনিধি) বের করে দিচ্ছে। তারা ছাড়া আর আমার এজেন্টদের কে বের করে দেবে?