হিরো আলমকে মারধর, ব্যবস্থা নিতে নির্দেশ

সোমবার (১৭ জুলাই) নির্বাচন ভবনে ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন।
কমিশনার আলমগীর বলেন, একজন স্বতন্ত্র প্রার্থী তার সমর্থকদের নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে প্রবেশ করতে চেয়েছিলেন। তার সঙ্গে ৭০ জনের মতো ইউটিউবার ছিল। তো প্রার্থী ছাড়া অন্য কেউ তো কেন্দ্রে ঢুকতে পারে না। তাই তাদের বের করে দিয়েছে পুলিশ। পরবর্তীতে কেন্দ্রের বাইরে তাকে কে বা কারা মারধর করেছে।
তিনি আরো বলেন, আমরা এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে পুলিশকে মামলা দেয়ার নির্দেশ দিয়েছি। সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেবে আইন-শৃঙ্খলা বাহিনী।

