বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পদযাত্রায় অংশ নিতে গাবতলীতে বিএনপি নেকাকর্মীরা

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ৬:৩৯ অপরাহ্ন আপডেট: ২৯ মে ২০২৬, ৭:৩০ অপরাহ্ন
পদযাত্রায় অংশ নিতে গাবতলীতে বিএনপি নেকাকর্মীরা

নেতাকর্মীদের ভিড়ে এরইমধ্যে প্রায় সড়কের একাংশ বন্ধ গেছে। ঢোল ও তবলার তালে মিছিলসহকারে পদযাত্রায় অংশ নিচ্ছেন নেতাকর্মীরা। তবে দলের মহাসচিব এখনো গাবতলী পৌঁছেননি।

এদিন গাবতলী থেকে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত ১৬ কিলোমিটার পদযাত্রা করবে দলটি। সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনে দলটির ‘শৃঙ্খলা টিম’ কাজ করছে।

মঙ্গলবার (১৮ জুলাই) গাবতলী মাজার রোড ও শাহী জামে মসজিদ ঘুরে এমন চিত্র দেখা যায়। পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের একটাই দাবি নিত্যপণ্যের দাম কমানো ও নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়া।

জানা গেছে, বিএনপির রোডম্যাপ অনুযায়ী গাবতলী-টেকনিক্যাল মোড়-মিরপুর (১)-মিরপুর (১০) গোলচত্বর- কাজীপাড়া-শেওড়াপাড়া-তালতলা (আগারগাঁও)-বিজয় সরণি-কাওরান বাজার-এফডিসি-মগবাজার-মালিবাগ-কাকরাইল-নয়াপল্টন (পার্টি অফিস)- ফকিরাপুল-মতিঝিল (শাপলা চত্বর)-ইত্তেফাক মোড়-দয়াগঞ্জ হয়ে রায়সাহেব বাজার মোড় (বাহাদুর পার্ক) হবে এ পদযাত্রা।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাবতলীতে পদযাত্রার উদ্বোধন করবেন। রায়সাহেব বাজার মোড়ে সমাপনী বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।