বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

হিরো আলমের ওপর হামলা: ইইউ ও ১২টি দেশের যৌথ বিবৃতি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ১০:১১ অপরাহ্ন আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ২:১৯ অপরাহ্ন
হিরো আলমের ওপর হামলা: ইইউ ও ১২টি দেশের যৌথ বিবৃতি

বিবৃতিতে হিরো আলমের ওপর হামলার ঘটনায় নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ী অপরাধীদের জবাবদিহিতার দাবি জানানো হয়েছে।

বুধবার (১৯ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ তথ্য জানান।

বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলো হলো- কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন। এসব দেশের পক্ষে দূতাবাস ও হাইকমিশন সমূহ বিবৃতিতে স্বাক্ষর করে।

বিবৃতিতে বলা হয়, আমরা ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলমের (যিনি হিরো আলম নামে পরিচিত) ওপর হামলার তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানাই। এ আসন্ন নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এর আগে, হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

প্রসঙ্গত, সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণের শেষের দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল ভোটকেন্দ্রের সামনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলা চালায়। মারধর থেকে বাঁচতে একপর্যায়ে হিরো আলম দৌড়ে পালিয়ে যায়।