বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

স্লোগানে স্লোগানে শোভাযাত্রায় আসছেন আ.লীগের নেতাকর্মীরা

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ১১:৪০ অপরাহ্ন আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
স্লোগানে স্লোগানে শোভাযাত্রায় আসছেন আ.লীগের নেতাকর্মীরা

ক্ষমতাসীন দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় জড়ো হচ্ছেন।

এখান থেকেই শুরু হবে দ্বিতীয় দিনের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’। শোভাযাত্রাটি মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে গিয়ে শেষ হবে।
এদিকে শোভাযাত্রা শুরুর আগে সমাবেশে অংশ নিচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা। সেখানেই বক্তব্য দিচ্ছেন তারা।

ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসছেন। সাতরাস্তা এলাকায় শহীদ তাজউদ্দীন আহমদ এভিনিউতে অবস্থিত কেন্দ্রীয় ঔষধাগারের কিছুটা সামনে ট্রাকে সমাবেশের মঞ্চ করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ শোভাযাত্রার আয়োজন করে। দুপুর ২ টার পর থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সাতরাস্তার দিকে আসতে দেখা যায়।

শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শোভাযাত্রা উপলক্ষ্যে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।