বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কোনো প্রার্থীকে অর্ধ-শিক্ষিত বলা অসমীচীন: তথ্যমন্ত্রী

প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ১২:২৬ পূর্বাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
কোনো প্রার্থীকে অর্ধ-শিক্ষিত বলা অসমীচীন: তথ্যমন্ত্রী

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) প্রকাশিত ‘সাংবাদিকের স্মৃতিভাষ্যে বঙ্গবন্ধু’ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষিত নানা কর্মসূচি ও মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি ফেসবুকে দেখলাম যে রিজভী সাহেব ঢাকা-১৭ আসনের একজন প্রার্থীর বিষয়ে বলেছেন যে, সে অর্ধ-পাগল, অর্ধ-শিক্ষিত। কোনো প্রার্থীকে এ রকম অর্ধ-পাগল, অর্ধ-শিক্ষিত বলা সমীচীন নয়।’

এর আগে ‘সাংবাদিকের স্মৃতিভাষ্যে বঙ্গবন্ধু’ গ্রন্থটি প্রকাশের জন্য পিআইবিকে ধন্যবাদ জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু কিছুদিন সাংবাদিকতাও করেছেন ও সাংবাদিকদের সঙ্গে বঙ্গবন্ধুর শুধু ঘনিষ্ঠ বললে ভুল হবে, আত্মিক সম্পর্ক ছিলো। বঙ্গবন্ধু ব্যক্তিগতভাবে সাংবাদিকদের প্রায় সবাইকেই চিনতেন, তাদের ব্যক্তিগত খোঁজখবর রাখতেন। তাদের প্রয়োজনেও তিনি সাড়া দিতেন। বঙ্গবন্ধুর এই অসাধারণ গুণটি ছিলো।

হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে সেই বিদগ্ধ সাংবাদিকদের লেখনীর সংকলন হিসেবে বইটি আমরা যারা
রাজনীতি করি তাদের জন্য তো বটেই যারা সাংবাদিকতার সাথে যুক্ত আছেন তাদের জন্যও অত্যন্ত উপযোগী। পিআইবির গবেষক আকিল উজ জামান খান ও পপি দেবী থাপা বই মোড়ক উন্মোচনে অংশ নেন।