বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

হাজার বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম মাস জুলাই!

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ৪:২৪ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৮:১০ পূর্বাহ্ন
হাজার বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম মাস জুলাই!

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সাংবাদিকদের গ্যাভিন শ্মিট জানান, সারা বিশ্বে অভূতপূর্ব পরিবর্তন দেখতে দেখা যাচ্ছে। ইউরোপ, চীন এবং যুক্তরাষ্ট্রে যে তাপপ্রবাহ দেখা যাচ্ছে, তা আসলে সব রেকর্ড ভেঙে ফেলছে। তাপপ্রবাহের এই প্রভাবগুলোর জন্য শুধুমাত্র এল নিনোর আবহাওয়ার ধরণকে দায়ী করা যায় না। মূলত এটি সত্যিই আবির্ভূত হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান তাপপ্রবাহের পেছনে যদিও এল নিনো ছোট ভূমিকা পালন করছে, তারপরও আমরা যা দেখছি তা হলো- প্রায় সর্বত্রই সামগ্রিকভাবে উষ্ণতা বেড়েছে। বিশেষ করে মহাসাগরগুলোতে। আমরা অনেক মাস ধরে সমুদ্র পৃষ্ঠের রেকর্ড-ব্রেকিং তাপমাত্রা দেখছি। এমনকি সেটি গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের বাইরেও।

প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে গ্যাভিন শ্মিট জানান, আশঙ্কা করা হচ্ছে- ২০২৩ সাল বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর হবে। এই সুযোগ ৫০-৫০ রয়েছে। অন্যান্য বিজ্ঞানীরা এটিকে ৮০ শতাংশের বেশি রেখেছেন। আশঙ্কা করা হচ্ছে ২০২৪ আরও উষ্ণতম বছর হবে।

প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং মেইন ইউনিভার্সিটির পরিচালিত সরঞ্জামের হিসাব অনুসারে এরইমধ্যে গরম ও তাপপ্রবাহের দৈনিক রেকর্ডগুলো ভেঙে গেছে।