বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শাজাহানপুরে যুবলীগ নেতার হত্যাকারী সবাই শনাক্ত: ডিবি প্রধান

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ৯:০৬ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ২:০৫ অপরাহ্ন
শাজাহানপুরে যুবলীগ নেতার হত্যাকারী সবাই শনাক্ত: ডিবি প্রধান

শনিবার (২২ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, শাজাহানপুরে যুবলীগ নেতাকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের নাম আমরা পেয়েছি। এ ঘটনার সঙ্গে যারা সরাসরি জড়িত, যারা মোটরসাইকেলে এসে পাহারা দিয়েছে এবং যারা মেরে পালিয়েছে তাদের নাম, নম্বর আমরা পেয়েছি। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করবো।

ডিবি প্রধান বলেন, যেহেতু টিপু হত্যাও একই এলাকায়, তাই এই ঘটনার কোন লিংক আছে কি না জানতে চাইলে তিনি বলেন, দুইটা ঘটনাই শাহজানপুর এলাকায়। আমরা যাদের নাম পেয়েছি শীগ্রই গ্রেপ্তার করবো। গ্রেপ্তারের পরে আমরা দেখবো দুই ঘটনার মিল আছে কি না।

পুরান ঢাকা তাহলে এখনো আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেকেই তো গ্রেপ্তার আছে। তারা জেলখানায় রয়েছে। আমরা বুঝতে পারি জেলখানায় গিয়েও তারা সলাপরামর্শ করে। গ্রেপ্তারের পর রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসা করবো আন্ডারওয়ার্ল্ডের কারা কারা এই কাজগুলো করে।