বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঢাকায় বিএনপির মহাসমাবেশ ২৭ জুলাই: মির্জা ফখরুল

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ১:১৯ পূর্বাহ্ন আপডেট: ২ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
ঢাকায় বিএনপির মহাসমাবেশ ২৭ জুলাই:  মির্জা ফখরুল

শনিবার (২২ জুলাই) বিকেলে বিএনপির তিন অঙ্গ সংগঠনের উদ্যোগে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপির তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশ থেকে আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন গনতন্ত্রের জন্য লড়াই করেছেন, এখনো লড়াই করে যাচ্ছেন। তারেক রহমান দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। এই সরকার একটি অবৈধ সরকার। এরা দিনের ভোট রাতে করে ক্ষমতা দখল করে বসে আছে। এবার আবার নতুন কৌশল নিয়ে মাঠে নেমেছে ক্ষমতা দখল করার জন্য। কিন্তু এবার আর ভোট চুরি করে ক্ষমতা দখলের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আর সেটা হবে না। কারণ তরুণরা জেগে উঠেছে, এবার দেশের হারানো গণতন্ত্র ও ভোটের অধিকার তারা ফিরিয়ে আনবেই।এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বড় সংকটকাল চলছে। বাংলাদেশ সৃষ্টি হয়েছিল যুদ্ধের মধ্য দিয়ে, তারপর থেকে এই বাংলাদেশ রাষ্ট্রকে ধ্বংস করবার, পরাজিত করবার, জাতিকে নিশ্চিহ্ন করার অনেক চেষ্টা হয়েছে। কখনো জিয়াউর রহমান, কখনো খালেদা জিয়া রাষ্ট্রকে উদ্ধারে এগিয়ে এসেছেন। বর্তমানে সবচেয়ে ভয়াবহ সংকট এখন উপস্থিত। সংকট থেকে উত্তরণের প্রধান চ্যালেঞ্জ শুধু ভোটের অধিকার নয়, আমার বাংলাদেশকে রক্ষার অধিকার। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার যে যুদ্ধ, সেই যুদ্ধই আমরা শুরু করেছি। সমস্ত বাংলাদেশের মানুষকে সংগঠিত করতে হবে। বেআইনিভাবে ক্ষমতা জবরদখল করে রাখা, সংবিধান লঙ্ঘনকারীদের ক্ষমতা থেকে না সরালে শুধু ভোট নয় বাংলাদেশটাই থাকবে না, অস্তিত্ব থাকবে না।সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, দেশের মানুষ গুম খুনের শিকার হচ্ছে, মানুষের জীবনের নিরাপত্তা নেই, চাকরির নিশ্চয়তা নেই, ভোটের অধিকার নেই। এভাবে একটা দেশ চলতে পারে না। এবার ‘৭১ সালের মতো আবারো যুদ্ধ করতে হবে। ‘৭১ সালে শহীদ না হলেও এই যুদ্ধে শহীদ হতে চাই।

তিনি আরো বলেন, এবার যুদ্ধের মাধ্যমে ভোটের অধিকার, ভাতের অধিকার, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনা হবে। আর সময় নেই, কিছুদিনের মধ্যেই আপনাদের (সরকার) পতন ঘটবে।

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা এনেছে জিয়াউর রহমান, গণতন্ত্র এনেছে খালেদা জিয়া, ভোটাধিকার ফিরিয়ে আনবেন তারেক রহমান। বাংলাদেশের ‘৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে সব ফয়সালা হয়েছে রাজপথে, এবারো ফয়সালা হবে রাজপথে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আর বেশি সময় নেই, এই সরকারের পতন অনিবার্য। এই সরকারের পতনের মধ্য দিয়ে দেশে গনতন্ত্র, ভোটের অধিকার ফিরে আসবে। একই সঙ্গে আমাদের কারাগারে নির্যাতিত সব নেতাকর্মী মুক্তি পাবে।

সমাবেশে যুবদল সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দল সভাপতি এসএম জিলানী, ছাত্রদল সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।