বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ২:২০ পূর্বাহ্ন আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ৭:১৩ অপরাহ্ন
সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি

সোমবার (২৪ জুলাই) রাজধানীর বেইলি রোড ডিএমপি কার্যালয়ে চিঠি পৌঁছে দেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সমাবেশের অনুমতির জন্য চিঠি দেয়া হয়েছে।

জানা গেছে, ২৭ জুলাইয়ের সমাবেশের স্থান হিসেবে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের নাম উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার সহ ১ দফা দাবি আদায়ে গত ২২ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশ থেকে ২৭ জুলাইয়ের মহা সমাবেশের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৪ জুলাই) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন মির্জা ফখরুল অভিযোগ করেন, ২৭ জুলাই মহাসমাবেশের দিন রাজধানীতে যুবলীগের সমাবেশের মাধ্যমে সরকার সংঘাত সৃষ্টির পাঁয়তারা করছে। কোনো ধরনের সংঘাত হলে এর দায়ভার সরকারকে নিতে হবে।