বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সাক্ষ্য শেষ, আরেক ধাপ পেরোলেই তারেক-জোবায়দার রায়

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ২:২৬ পূর্বাহ্ন আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ৮:০৭ পূর্বাহ্ন
সাক্ষ্য শেষ, আরেক ধাপ পেরোলেই তারেক-জোবায়দার রায়

সোমবার (২৪ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে সর্বশেষ সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম। তার সাক্ষ্য শেষে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষ্যগ্রহণ শেষ ঘোষণা করা হয়। এরপর আদালত মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৭ জুলাই দিন ধার্য করেন। এ যুক্তিতর্ক শেষ হলেই মামলার রায়ের জন্য দিন ধার্য করবেন আদালত। এ নিয়ে মামলাটিতে ৫৬ জন সাক্ষীর মধ্যে ৪৩ জনের সাক্ষ্য শেষ হলো।

এরআগে গত বছরের ১ নভেম্বর তারেক ও জোবায়দার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মামলা থেকে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক।

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় তারেকের। এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাসহ আরো ২টি মামলায় তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।