বিএনপিকে গোলাপবাগ মাঠে মহাসমাবেশের পরামর্শ ডিএমপির

বুধবার (২৬ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিএনপির সমাবেশের ভেন্যু নিয়ে কথা বলেন।
তিনি বলেন,সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করার বিষয়ে উচ্চ আদালতের অবজারভেশন রয়েছে। আমরা বিএনপির প্রতিনিধি দলকে গোলাপবাগ মাঠ দেখতে বলেছি।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক সময় সংবাদকে বলেন, আমাদের কাছে এমন কোনো বার্তা নেই। ডিএমপি থেকে এখনও কিছু কনফার্ম করেনি। তাই সমাবেশের স্থানও চূড়ান্ত হয়নি।
এদিকে সমাবেশের অনুমতি প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, আওয়ামী লীগ ও বিএনপিসহ ৯টি রাজনৈতিক দল সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে। আমরা পর্যালোচনা শেষে কয়েকটি দলকে অনুমতি দেব।

