যেসব সড়ক এড়িয়ে চলবেন বৃহস্পতিবার

বৃহস্পতিবার রাজধানীতে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল কর্মসূচি ডেকেছে। এদিন রাজধানীর সড়কে তীব্র যানজটের আশঙ্কা করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ভোগান্তি এড়াতে রাজধানীবাসীকে কয়েকটি সড়ক এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

