বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নয়াপল্টনে পুলিশের উপস্থিতি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ২:২০ পূর্বাহ্ন আপডেট: ৪ মে ২০২৬, ২:২৫ পূর্বাহ্ন
নয়াপল্টনে পুলিশের উপস্থিতি

বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শত শত পুলিশ অবস্থান নিয়েছে বলে খবর নিয়ে জানা গেছে। বিকেল থেকেই তাদের আনাগোনা শুরু হয়। সরেজমিনে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থা নিয়ে অবস্থান করছেন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে। জনদুর্ভোগ ও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্যই পুলিশের এই কঠোর অবস্থান বলে জানা গেছে।

বিকেল সাড়ে চারটায় দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের কথা ছিলো বিএনপির নেতাকর্মীদের। তবে কোনও কারণবশত নেতাকর্মীরা এখানে ব্রিফ করবেন না বলে জানিয়েছেন ও রাত সাড়ে আটটায় গুলশান কার্যালয়ে আগামীকালের সমাবেশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।