বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দুই দলকে একই শর্তে সমাবেশের অনুমতি দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ১০:০০ অপরাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ২:৪৮ অপরাহ্ন
দুই দলকে একই শর্তে সমাবেশের অনুমতি দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার (২৭ জুলাই) সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি ।

দুটি দল কোথায় সমাবেশ করবে সেই অনুমতি এখনো দেয়া হয়নি বলেও জানিয়েছেন মন্ত্রী।

বর্তমান সরকারের পদত্যাগ এবং সংসদ বিলুপ্তির এক দফা সামনে রেখে গত ২২ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘তারুণ্যের সমাবেশ’ থেকে ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করতে বিএনপিকে অনুমতি দেয়নি ডিএমপি। বিকল্প ভেন্যু হিসেবে পুলিশের পক্ষ থেকে দলটিকে সায়েদাবাদ বাস টার্মিনালের পাশে গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করতে বলা হয়। সেখানে মহাসমাবেশ করতে অনাগ্রহ দেখায় দলটি।
এদিকে আওয়ামী লীগের তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সমাবেশ কর‍তে চায় বায়তুল মোকারমের দক্ষিণ গেটে। তবে এ নিয়ে এখনো কঠোর অবস্থানে ডিএমপি।