বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পর্যাপ্ত ফোর্স থাকলে দুই দলই পাবে সমাবেশের অনুমতি: ডিএমপি কমিশনার

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ১০:০৫ অপরাহ্ন আপডেট: ১ এপ্রিল ২০২৬, ৫:০১ অপরাহ্ন
পর্যাপ্ত ফোর্স থাকলে দুই দলই পাবে সমাবেশের অনুমতি: ডিএমপি কমিশনার

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিষয়টি জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

ডিএমপি কমিশনার বলেন, আগামী ২৯ জুলাই শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। আশুরায় নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট থাকায় দুই দলকে মাঠে সমাবেশ করার পরামর্শ দেয়া হয়েছে।

তবে পর্যাপ্ত নিরাপত্তা সদস্যের ব্যবস্থা করতে পারলে দুই দলকে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করার অনুমতি দেয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, সমাবেশের নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন জায়গায় তল্লাশি করা হচ্ছে।

ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

এদিকে রাজধানীতে প্রধান দুই রাজনৈতিক দলের সমাবেশস্থল নিয়ে এখনো শঙ্কা কাটেনি। বিএনপিকে গোলাপবাগ মাঠ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনকে আগারগাঁও মাঠে ডিএমপি সমাবেশ করার পরামর্শ দিলেও তাতে রাজি নয় দুই দল।

বিএনপি নয়াপল্টনে আর ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সমাবেশ কর‍তে চায় বায়তুল মোকারমের দক্ষিণ গেটে। তবে এ নিয়ে এখনো কঠোর অবস্থানে ডিএমপি। নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ অনেক স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।