শেখ হাসিনাকে বিদায় দিয়ে ঘরে ফিরবো: গয়েশ্বর চন্দ্র রায়

শুক্রবার (২৮ জুলাই) দুপুর সোয়া দুইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। বিএনপি শীর্ষ নেতারা সমাবেশস্থলে উপস্থিত হন। একদিন আগে বৃহস্পতিবার বিকেল থেকেই মহাসমাবেশস্থলে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে। একপর্যায়ে নয়াপল্টন ও এর চারপাশের সড়ক নেতাকর্মীতে ভরে যায়।

