বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ধোলাইখালে পুলিশ-বিএনপি সংঘর্ষ

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ৫:৫১ অপরাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
ধোলাইখালে পুলিশ-বিএনপি সংঘর্ষ
উত্তরা, যাত্রাবাড়ি, মাতুয়াইল, আমিনবাজার ও ধোলাইখালের পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশের একটি জলকামানে হামলার চেষ্টা করে বিএনপির পিকেটাররা। দলটির স্থায়ী কমিটির কমিটি র সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমান উল্লাহ আমান পুলিশ হেফাজতে রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, নয়াবাজার (বাবুবাজার ব্রিজের প্রবেশ মুখ) মোড়ে বিএনপি অবস্থান নেয়ার কথা থাকলেও এর বদলে ধোলাইখাল মোড়ে অবস্থান নেয় দলটি। এই মোড়ে বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলে সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। জবাবে ইট-পাটকেল ছোড়েন অবস্থানকারীরা। এতে পিছু হটেছে পুলিশ। অপরদিকে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।
এদিকে, সকাল থেকে ঢাকার প্রবেশমুখে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। রাজধানীর গাবতলী, আমিনবাজার, রানায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, সাইনবোর্ড, বুড়িগঙ্গা সেতুর দক্ষিণপ্রান্ত, কেরানীগঞ্জ, উত্তরাসহ বিভিন্ন প্রবেশমুখে সাজোয়া যান, জলকামান ও প্রিজনভ্যান নিয়ে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।নির্দেশনা অমান্য করে অবস্থান কর্মসূচি পালন করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার এসএম মেহেদী হাসান।