রাজধানীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ

গাবতলীতে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। উত্তরায়ও বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় ১৫ মিনিটের মধ্যে উত্তরার ঢাকা-ময়মনসিংহ সড়কের নিয়ন্ত্রণ নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এদিকে, টঙ্গী ও আব্দুল্লাহপুর এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে যাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায় ও আব্দুল্লাহপুরে চৌকি বসিয়ে এই অভিযান পরিচালিত হচ্ছে। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা আশুলিয়া সড়কে বেশ কয়েকটি গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দেহ তল্লাশি করা হয়।
সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। এদিকে, নয়াবাজার মোড়ে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে ছিলেন।

