আমানকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল

শনিবার (২৯ জুলাই) দুপুর ২টা ১০ মিনিটের দিকে প্রতিনিধি দলটি হাসপাতালে পৌঁছান। এ সময় বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমী ফল ও জুস এক বুকেট তুলে দেন এপিএস-২।
গাজী হাফিজুর রহমান আমানউল্লাহ আমানকে জানান, মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য এ সকল খাবার, ফল ও জুস পাঠিয়েছেন এবং আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
লিকু আরও বলেন, চিকিৎসার জন্য দেশের ভিতরে অন্য যে কোনো হাসপাতালে জনাব আমানউল্লাহ আমান যেতে চাইলে তারও সু ব্যবস্থা করে দিবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমানউল্লাহ প্রধানমন্ত্রীর এ সকল উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এর আগে, শনিবার দুপুরে গাবতলীতে অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়েন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান। পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিসিইউতে ভর্তি করা হয়।

