জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে
বলেন, চলমান আন্দোলনের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আন্দোলনের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন বিএনপির মহাসচিব।

